Sunday, April 1, 2012

How to increase your computer speed

To increase your computer speed উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারের কারণে প্রচুর ইভেন্ট ফাইল তৈরি হয়। এই ফাইল জমে থাকার কারণে কম্পিউটারের গতি কমে যায়। এগুলো মুছতে My Computer-এ মাউস রেখে ডান বাটন ক্লিক করে Manage অপশনে ক্লিক করুন। এখন System Tools/Event Viewer/Application অপশন নির্বাচিত করুন। লক্ষ করুন, ডান পাশে অনেক Event-এর তালিকা দেখা যাচ্ছে। এই সবগুলো ফাইল মুছতে ওপরের মেনুবার থেকে Action/Clear All Events নির্বাচন করুন। এখন এই ফাইলগুলো সরাসরি মুছে ফেলতে No-তে ক্লিক করুন, Yes ক্লিক করলে ফাইলগুলোর ব্যাকআপ তৈরি হবে। একই নিয়মে System Tools/Event Viewer/Application-এ গিয়ে System ও Security ফাইল মুছে ফেলুন।